Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিআন্তর্জাতিকদেশবাংলাপ্রধানমন্ত্রীবানিজ্য সংবাদবাংলাদেশবিশ্ব বানিজ্যবিশ্ববাংলা

মন্ত্রিসভায় অনুমোদন প্রস্তাবিত বাজেট

আগামী ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বাজেট অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সভাপতিত্বে বিশেষ মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিসভার সদস্যেরা অংশ নেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, মন্ত্রীসভার বৈঠকে আগামী অর্থ বছরের বাজেটের অনুমোদন দেওয়া হয়।

বাজেট অধিবেশনের দ্বিতীয় কার্য দিবসে আজ বৃহস্পতিবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বিকেল ৩টায় তাঁর দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন। আর, এটি হবে বৈশ্বিক মহামারি করোনাকালীন দ্বিতীয় বাজেট অধিবেশন।

এবারের বাজেট প্রণীত হচ্ছে করোনা পরিস্থিতি উত্তরণের কৌশলকে সর্বাধিক প্রাধান্য দিয়ে। যার সম্ভাব্য আকার দাঁড়াচ্ছে ছয় লাখ তিন হাজার কোটি টাকা। বাজেটের ঘাটতিটাও থাকছে বেশ বড়। আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে সাত দশমিক দুই শতাংশ।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button