Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগশিক্ষা

সংক্রমন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পযর্ন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে ঝুঁকি নিতে চায় না সরকার

করোনা পরিস্থিতি অনুকূলে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার ইঙ্গিত দিয়েছে সরকার।তবে কালক্ষেপন না করে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা।শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে চরম দুর্ভোগের শিকার হবেন বলে শংকার কথা জানান তারা। ক্ষতি হলেও করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সরকারের যেকোন সিদ্ধান্ত মেনে নেয়ার কথা বলছেন শিক্ষাবিদেরা।

করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় চরম ক্ষতির মুখে পড়েছে শিক্ষাখাত। সবশেষ ১২জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের করোনাকালিন ছুটি বাড়ায় সরকার। তবে সংক্রমন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পযর্ন্ত এক্ষেত্রে সরকার কোন ঝুঁকি নেবে না বলে শনিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি।

এদিকে,করোনাকালিন ক্ষতি পুষিয়ে নিতে এখনি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জোরালো দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। যথাসময়ে সেশন শেষ না হওয়ায় ভবিষ্যতে চাকরি প্রাপ্তি নিয়েও শংকায় শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বিভিন্ন ছাত্রসংগঠনের ব্যানারেও চলছে আন্দোলন। গণপরিবহনসহ সবকিছু চালু হলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো.আল মামুন।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু।

ক্ষতি হলেও বৃহত্তর স্বার্থে সরকারের সিদ্ধান্তকে মেনে নেয়ার কথা বলছেন শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় ভবিষ্যতে শিক্ষার্থীদের চরম মূল্য দিতে হবে বলেও  জানান এই শিক্ষাবিদ।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button