Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅর্থনীতিউন্নয়ন

দেশের অর্থনৈতিক উন্নয়নে লেবুর ভূমিকাও অসামান্য

মৌলভীবাজারের, প্রধান অর্থকরী ফসল চা হলেও, অপার সম্ভাবনাময় ফসল লেবু। দেশের অর্থনৈতিক উন্নয়নে চায়ের পাশাপাশি লেবুর ভূমিকাও অসামান্য। উৎপাদন বেশি হওয়ায় প্রতিদিন কোটি টাকার লেবু,দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও সরবরাহ করা হচ্ছে।

কৃষি অফিসের তথ্য মতে,এবছর মৌলভীবাজারে, ১ হাজার ৬শ ৭৫হেক্টর জমিতে লেবু চাষ  হয়েছে। আর উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে,২৬ হাজার ৮শ মেট্রিকটন। যা গত বছরের তুলনায় অনেক বেশী। অনুকূল আবহাওয়া,উর্বর মাটি ও চাষিদের অক্লান্ত পরিশ্রমে, মৌলভীবাজারের ৭ উপজেলায় লেবুর বাস্পার ফলন হয়েছে। পাশাপাশি দাম ও চাহিদা ভাল থাকায়, এখন অনেকেই বাণিজ্যিকভাবে লেবু চাষে ঝুঁকছেন।

ইতোমধ্যে অনেকে এ চাষে পেয়েছেন কাঙ্খিত সাফল্য। বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে কাগজি,চায়না,জারা, পাতি ও কাটা লেবুসহ বিভিন্ন জাতের লেবু। করোনা পরিস্থিতিতে লেবুর ব্যাপক চাহিদা অনেকাংশে বেড়ে গেছে। নায্য দাম পাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার লেবু ব্যবসায় বেশী লাভবান হয়েছেন বলেন জানান,ব্যাবসায়ীরা। জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক জানান,এবার লেবু আবাদের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে।

লেবু চাষ বৃদ্ধির ফলে, একদিকে যেমন বেকারদের হচ্ছে কর্মসংস্থান,অন্যদিকে সরকার পাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। লেবু সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা চালু এবং চাষিদের সরকারী সুযোগ সুবিধা দেয়া হলে,দেশের অর্থনীতিতে লেবু বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন,সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button