Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশউন্নয়নসরকার

বাংলাদেশি ৮ শান্তিরক্ষীকে ‘দ্যাগ হ্যামারশোল্ড’পদক

বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশনে আত্মত্যাগ করা বাংলাদেশের আট শান্তিরক্ষীকে ‘দ্যাগ হ্যামারশোল্ড’পদক দিয়ে সম্মানিত করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস (২৯ মে) উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের আটজনসহ বিশ্বের ৪৪ দেশের ১২৯ জন শান্তিরক্ষীকে এই পদক দেওয়া হয়।

ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ ৪৪ দেশের স্থায়ী প্রতিনিধিদের হাতে এই পদক তুলে দেন।বাংলাদেশের পক্ষ থেকে পদক গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

বাংলাদেশের যারা এই পদক পেয়েছেন তারা হলেন- মালি (MINUSMA) মিশনের ওয়ারেন্ট অফিসার মো: আব্দুল হালিম, কঙ্গো (MONUSCO)  মিশনের ওয়ারেন্ট অফিসার মো. সাইফুল ইমাম ভূইয়া, সার্জেন্ট মো. জিয়াউর রহমান, সার্জেন্ট এমডি মোবারক হোসেন ও ল্যান্স কর্পোরাল মো. সাইফুল ইসলাম; সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (MINUSCA)  মিশনের ল্যান্স কর্পোরাল মো. আব্দুল্লাহ আল মামুন ও সার্জেন্ট মো. ইব্রাহীম এবং দক্ষিণ সুদান (UNMISS) মিশনের ওয়াসারম্যান নুরুল আমিন।

অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ মিশনের ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল মো. ছাদেকুজ্জামান।জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পদক শান্তিরক্ষীদের পরিবারের কাছে পৌঁছে দেবে।এ উপলক্ষে এক বার্তায় রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জীবন দেওয়া সবার প্রতি শ্রদ্ধা জানানোর পাশপাশি চ্ছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, “বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পবিত্র দায়িত্ব পালনকালে বাংলাদেশ তার অনেক বীর সেনানীকে হারিয়েছে।ক্ষুধা ও দুর্দশামুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করে শান্তির অনুসন্ধান করলেই কেবল কর্তব্যরত জীবনদানকারী এই শান্তিরক্ষীদের প্রতি প্রকৃত সম্মান দেখানো হবে বলেন রাষ্ট্রদূত।

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘স্থায়ী শান্তির পথে: শান্তি ও নিরাপত্তার জন্য যুবশক্তিকে বৃদ্ধি’।অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘ মহাসচিব গুতেরেজ আত্মদানকারী শান্তিরক্ষীদের প্রতি সম্মান জানাতে সদর দপ্তরের উত্তর লনে ‘শান্তিরক্ষী মেমোরিয়াল সাইটে’এ পুষ্পস্তবক অর্পন করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বর্তমানে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ।এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় বাংলাদেশের ১৫৯ জন মৃত্যুবরণ করেছেন।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button