Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষা

বিশ্ববিদ্যালয়ে আমলাতান্ত্রিক জটিলতা সরানোর দাবি

দেশে উচ্চ শিক্ষার মান ধরে রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে আমলা তান্ত্রিক জটিলতা থেকে দ্রুত মুক্ত করার দাবী জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময়,  স্বাস্থ্য সুরক্ষা মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানান তারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনে সরকারি কর্মকর্তা হিসেবে নন-একাডেমিক ব্যাক্তির নিয়োগ বাতিল এবং পাবলিক বিশ্ববিদ্যালয় আইন সংশোধনসহ বিদ্যামান বিভিন্ন সমস্যা সমাধানের  দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

এ সময় উচ্চ শিক্ষায় দেশ গভীর সংকটে রয়েছে উল্লেখ করে শিক্ষার মান বজার রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে আমলা তান্ত্রিক জটিলতা থেকে মুক্ত রাখার দাবী জানান তারা।

আগামী ১৫ দিনের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনেরও  হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা । এ সময়, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ারও দাবী জানান তারা।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button