Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

২৯ মে থেকে সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালু

শনিবার (২৯ মে) থেকে সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালু হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এসব কথা জানিয়েছে।

সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। অর্থাৎ সৌদি আরবে যেতে হলে আগে ভ্রমণকারী ও প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ এবং বিমানের আসন সংরক্ষণের জন্য বিমানের যেকোনো সেলস কাউন্টারে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

সৌদি আরব সরকার ২০ মে থেকে বিভিন্ন শর্ত আরোপ করায় পাঁচ দিনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করা হয়। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্ত আরোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ সিদ্ধান্ত নেয়। ফলে ভোগান্তিতে পড়েন সৌদিগামীরা। হোটেলে বুক করা, ফ্লাইট শিডিউল পাওয়াসহ সামগ্রিক বিষয়ে বিভ্রান্তির মধ্যে আছেন সৌদি থেকে ছুটিতে দেশে আসা প্রবাসীরা।

বিস্তারিত তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট, অথবা বিমান কল সেন্টার ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ নম্বরে কিংবা বিমানের ফেসবুক পেজে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button