
করোনা সংক্রমণরোধে দেশে চলমান বিধি-নিষেধের মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। একইসঙ্গে, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রাখা সাপেক্ষে আন্তঃজেলা দূরপাল্লার বাস, ট্র্নে এবং লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় করোনা সংক্রমণ এড়াতে বাড়তি সতর্কতার অংশ হিসেবে এই বিধি-নিষেধ বাড়ানো হয়েছে।
পাশাপাশি মানুষের জীবনযাত্রার কথা চিন্তা করে দূরপাল্লার বাহন চালু করা হচ্ছে। তবে সেক্ষেত্রে যানবাহনে যাত্রীদের কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
বাংলাটিভি/এস



