Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে সরকারের পাশে থাকবে এফবিসিসিআই

২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে সরকারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নবনির্বাচিত সহসভাপতি আমীন হেলালী ও পরিচালক কে এম আক্তারুজ্জামান। ফেডারেশনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি দেশের অর্থনীতিকে আরো বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও জানান তারা ।

সম্প্রতি অনুষ্ঠিত হয় ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদের ২০২১-২৩ মেয়াদের নির্বাচন। এতে মুদ্রণশিল্পের শীর্ষ উদ্যোক্তা ও বাংলা টিভির পরিচালক আমিন হেলালী সহ-সভাপতি এবং দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান আকতার গ্রুপ ও বাংলা টিভির চেয়ারম্যান কে এম আক্তারুজ্জামান পরিচালক পদে নির্বাচিত হন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে বাংলাটিভির পরিচালনা পর্ষদের দুইজন নেতৃত্ব পাওয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাদের সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।

প্রথমে প্রতিষ্ঠানটির সহ সভাপতি আমিন হেলালী ও পরে পরিচালক কে এম আক্তারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাটিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাটিভির পরিচালক মীর নূর উস শামসসহ উর্ধ্বতন কর্মকর্তারা। পরে বাংলাটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ভুমিকার রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পাশাপাশি বাংলা টিভির পাশে থাকার কথাও জানান দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন-এফবিসিসিআইর  এ দু’নেতা। দেশের দুই শীর্ষ ব্যবসায়ীর নেতৃত্বে এফবিসিসিআই ও বাংলা টিভি আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা সবার।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button