Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিশ্ববাংলা

সৌদির নুতন শর্তে প্রবাসীদের ফেরায় আবারো জটিলতা

ফের ভোগান্তিতে সৌদিগ্রামী প্রবাসী যাত্রীরা। লকডাউন পরিস্থিতিতে দেশে আটকেপড়া প্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে, বিশেষ ফ্লাইট চালু করার সঙ্গে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামুলক করা হয়েছে প্রতিটি যাত্রীর। এতে একদিকে যেমন গুনতে হচ্ছে হোটেল খরচ, আবার কর্তৃপক্ষের অবহেলার কারণে অনেকে মিস করেছেন নির্ধারিত ফ্লাইট। এ নিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ যাত্রীদের মাঝে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির চাকা সচল রাখা রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।

সৌদি প্রবাসী কর্মীরা তাদের কর্মস্থলে যোগ দিতে কোভিড নেগেটিভ সনদের থাকলেও সেদেশে ফেরার পর ৭ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার শর্ত বেঁধে দেয়া হয়েছে। এমন নির্দেশনা আসার পর থেকেই ভোগান্তি যেন পিছু ছাড়ছে না এসব প্রবাসীদের। সমস্যা সমাধানে কখনো বিমানবন্দর আবার কখনো সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরছেন প্রবাসীরা।

রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্স অফিসে সামনে অপেক্ষা করেও, সৌদিতে কোয়ারেন্টাইন ফি হিসেবে হোটেল বুকিং দিতে পারেন নি অনেকে যাত্রী। আজ রাতেই যাদের ফ্লাইট, এ নিয়ে কপালে চিন্তার ভাজ তাদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চলছে বাকবিতন্ডা।

আবার হোটেল ‍বুকিংয়ের নগদ অর্থ নিয়েও দু তিন দিন ধরে যারা বসে আছেন, তাদের মধ্যেও অনেকেই প্রতারকের খপ্পরে পড়ে খুইয়েছেন অনেক টাকা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখার এসব রেমিটেন্সে যোদ্ধাদের ভোগান্তি দুর করতে সরকারীভাবে কার্যকরী পদক্ষেপ নেয়া এখন সময়ের দাবি।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button