স্থিতিশীল রাজধানীর নিত্যপণ্যের বাজার

সপ্তাহের শুরুতে অনেকটাই স্থির রয়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। বিক্রেতারা বলছেন, ঈদ পরবর্তী সময়ে ক্রেতা কম এবং সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে পণ্যের দাম স্থির রয়েছে। এতে, অনেকটা স্বস্তি ফিরেছে মাছের বাজারে। রকম ভেদে কেজি প্রতি মাছ ৫০ থেকে ১০০ টাকা কমে বিক্রি হলেও, বেড়েছে ইলিশের দাম। কমেছে শাক-সবজির দরও।
ঈদ পরবর্তী সময়ে অনেকটা ক্রেতাশুন্য রাজধানীর কাঁচাবাজার। তাই সপ্তাহের শুরুতে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থির রয়েছে সব রকম পণ্যের দাম। রোজায় বেশী ব্যবহৃত চাল, ডাল, তেল, চিনি বিক্রি হচ্ছে আগের দামেই। চাহিদা কম থাকায় কমেছে সব রকম শাক-সবজির দামও।
রকম ভেদে ৫০ থেকে ১০০ টাকা কমেছে মাছের দাম। গেল সপ্তাহে বড় আকারের রুই মাছ প্রতিকেজি ৪০০ টাকায় বিক্রি হলেও, চলতি সপ্তাহে তা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা।
স্থির রয়েছে গরু-খাসির মাংসের দামও। আর, কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম।
বাংলাটিভি/এস



