Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিজ্ঞান ও প্রযুক্তিবাংলাদেশবিশ্ববাংলা

 বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবায় ‘আমি প্রবাসী’ অ্যাপ

বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা সহজ ও ডিজিটালাইজড করার লক্ষ্যে ‘আমি প্রবাসী’ নামে একটি অ্যাপস চালু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।  নিজের ফোন নম্বর কিংবা ই-মেইল আইডি দিয়ে নিবন্ধন করলেই পাওয়া যাবে এর সেবা।  তবে বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপস শুধু চালু করলেই হবে না, প্রবাসীদের কাছে এর সুফল পৌঁছাতে যথোপযুক্ত সেবাও নিশ্চিত করতে হবে।

অনলাইনে অ্যাপটির উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।  এ সময় তিনি বলেন, প্রবাসীদের বিভিন্ন সেবায় অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যাদের জন্য এই অ্যাপস- তারা এর সুফল পাচ্ছেন কি-না, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে।

এ ছাড়া, সাফল্যের মানদন্ডে পৌঁছাতে এর মনিটরিং ব্যবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন তারা। মুজিববর্ষের উদ্যোগ হিসেবে একটি বেসরকারি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে অ্যাপটি চালু করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

 বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button