Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

২৪ মে পর্যন্ত সৌদিগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

২০ মে থেকে ২৪ মে পর্যন্ত সৌদি আরবগামী সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্তারোপের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০-২৪ ভ্রমণের জন্য বুকিংকৃত যাত্রীদের তাদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন‍্য নিকটবর্তী যেকোনো বিমান অফিসে যোগাযোগের জন‍্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button