Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

স্বাস্থ্যঝুঁকি নিয়েই নগরে ফিরছে মানুষ

গ্রামের বাড়িতে আপনজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে  স্বাস্থ্যঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ।

করোনা সংক্রমণরোধে দূরপাল্লার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় যাত্রীরা ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে শত ভোগান্তি এবং করোনার স্বাস্থ্যঝুঁকি নিয়ে রাজধানীতে প্রবেশ করছেন।

সোমবার (১৭ মে) দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিরে আসা মানুষের এ দৃশ্য চোখে পড়ে। ঢাকার প্রবেশমুখে  মানুষজনের ফেরার এ দৃশ্য দেখা যায়।

ফিরে আসা যাত্রীদের অনেকেই বলে ঢাকার বাইরে কিছু বাস চললেও বাস গুলোকে ঢাকায় ঢোকতে দেয়া হচ্ছে না। ঢাকার বাএরই নামিয়ে দেয়া হচ্ছে। এরপর হেঁটে এবং অটোরিকশায় করে নগরে প্রবেশ করছে মানুষ। অনেকেই বলে এর আগের কোনো ঈদে এত কষ্ট হয়নি ঢাকা থেকে বাড়ি যেতে এবং ফেরার সময়।

সরকারের পরামর্শ ছিল এবারের নিজ নিজ অবস্থানে থেকে ঈদে উদযযাপন করা। কিন্তু তারপরও প্রায় কোটি মানুষ এ পরামর্শ উপেক্ষা করে নানাভাবে বাড়ি গেছেন। ঈদের ছুটি শেষ হয়ে যাওয়ায় আবার জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন অধিকাংশ কর্মজীবী মানুষ।

ঈদযাত্রাকে কেন্দ্র করে বাড়ি যাওয়া এবং ঢাকায় ফিরে আসার মাধ্যমে দেশে পুনরায় যে কোনো সময় করোনা সংক্রমণ বাড়তে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button