Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

বিধি নিষেধ ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (১৬ মে) দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।

এ সময়ের মধ্যে সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দফতর, জরুরি পরিসেবা আওতাভূক্ত থাকবে এবং খাবার হোটেল ও  রেস্তোরাঁ কেবল খাবার বিক্রয় ও সরবরাহ করতে পারবে।

এর আগে, শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ও ভারতের অবস্থা বিবেচনায় নিয়ে বাড়তি সতর্কতার অংশ হিসেবে বিধিনিষেধ বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, এখন যেমনভাবে বিধিনিষেধ চলছে, তেমনভাবে আরও এক সপ্তাহ বিধিনিষেধ বাড়ানোর পক্ষে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেওয়া হয়। পরে তা কয়েক দফায় বাড়ানো হয়। এর মধ্যে শপিংমল খোলাসহ বেশকিছু বিষয়ে বিধিনিষেধের শর্ত শিথিল করে সরকার। সবশেষ ঈদের আগে ফের বিধিনিষেধ বাড়ানো হয় ১৬ মে পর্যন্ত।

শনিবার রাতে স্কুল-কলেজের চলমান ছুটি আগামী ২৯ পর্যন্ত বৃদ্ধি করে শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, ‘বাংলাদেশসহ সারাবিশ্বে চলমান কোভিড- ১৯ অতিমারিতে সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড- ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি  আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হলেও বিশ্ববিদ্যালয় কবে খোলা হবে সে ব্যাপারে কিছু বলা হয়নি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button