Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

প্রথমবার এফএ কাপ জিতে নজির লেস্টারের, ইতিহাসে নাম তুললেন হামজা চৌধুরী

চেলসিকে হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপের মুকুট পরলো ব্রেন্ডেন রজার্সের দল।  আর এই মহারণের সাক্ষী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত খেলোয়াড় হামজা চৌধুরী।

শুধু নিজেই সাক্ষী হননি, সুযোগ পেয়ে ইতিহাসই রচনা করে বসলেন। রেফারির শেষ বাঁশিতে শিরোপা নিশ্চিতের পর ব্যতিক্রমী এক উদযাপন করলেন হামজা। যা লেস্টার সিটির মুকুটের পালকে আলোর বিচ্ছুরণ ঘটালো। শিরোপাজয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানাকে সঙ্গে নিয়ে গ্যালারির দর্শক ও বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন নির্যাতিত ফিলিস্তিনের পতাকা। দেশটিতে চলমান ইসারায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন এভাবেই।

এফএ কাপের মতো ইউরোপের বৃহৎ টুর্নামেন্টে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অনন্য নজির গড়লেন হামজা-ফোফানা।

বাংলাটিভি/ নিউজ ডেস্ক

সংশ্লিষ্ট খবর

Back to top button