Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদেশবাংলাবিশ্ববাংলা

ঈদ জামাতে মহামারী থেকে মুক্তির প্রার্থনা

আজ পবিত্র ঈদুল ফিতর। যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রধান ধর্মীয় উৎসব পালন করছেন মুসলমানরা। ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। স্বাস্থ্যবিধি মেনে, সেখানে এবারো জামাত অনুষ্ঠিত হয়েছে ৫ দফা। ঈদের নামাজ শেষে মোনাজাতে, মানবজাতির কল্যাণ এবং মহামারী থেকে মুক্তির প্রার্থনা করেন মুসল্লিরা।

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসেন মুসল্লিরা। মহামারি করোনার সংক্রমণ এড়াতে, স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধভাবে প্রবেশ করানো হয় মসজিদে। প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রেসহ সবার মাস্ক পরা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল ৭টায় শুরু হয় ঈদের প্রথম জামাত। নিরাপদ দূরত্ব মেনে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেককে বাইরেও নামাজ পড়তে দেখা যায়।

নামাজ শেষে করোনা মহামারী থেকে মানুষের মুক্তির জন্য, মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে, সংকটকালে মানুষে মানুষে সৌহার্দ্য বাড়ানোর প্রত্যাশা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।ঈদের নামাজ আদায় করতে, বাবার হাত ধরে আসে অনেক শিশুও।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button