Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্লাইডার

আল আকসায় হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

পশ্চিম জেরুসালেমের পবিত্র আল আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের হামলায় ফিলিস্তিনি নিহত ও আহতের ঘটনায় বায়তুল মোকাররমে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

jagonews24

বেলা ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরী শাখা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ইসরায়েল ন্যাক্কারজনকভাবে ফিলিস্তিনের নামাজরত মানুষের ওপর হামলা করেছে।

তারা বলেন, এমন বর্বর হামলার পরেও বিশ্ব সম্প্রদায় চুপ হয়ে আছে, জাতিসংঘও কিছু বলছে না।

এই বর্বরতার অবসান হওয়া দরকার উল্লেখ করে  এসময় বিশ্বের সব মুসলমানদের একত্রিত হওয়ার আহ্বানও জানানো হয় বিক্ষোভ সমাবেশে।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button