Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅর্থনীতি

লাভজনক হওয়ায় ঝিনাইদহে বাড়ছে পানের আবাদ

লাভজনক হওয়ায় ঝিনাইদহে বাড়ছে পানের আবাদ। প্রতি মৌসুমে বিঘায় গড়ে ৮০ হাজার টাকা খরচ কোরে চাষীরা আয় করছেন,৫ লক্ষাধীক টাকা। জেলায় উৎপাদিত পান দেশের মোট চাহিদার ২০ ভাগ পুরন কোরে থাকে। তবে,বর্তমানে বরোজে কাজ করা শ্রমিকদের অসচেতনতায় বাড়ছে, অগ্নিকান্ড ও ক্ষয়ক্ষতির মাত্রা। ফায়ার সার্ভিসের হিসেব মতে চলতি বছরে, জেলায় ৮ টি অগ্নিকান্ডে ১৫৭ বিঘা পানের বরোজ ক্ষতিগ্রস্থ হয়েছে।

খরচের তুলনায় লাভ কয়েকগুন বেশী,তাই ঝিনাইদহে প্রতি বছরই বাড়ছে পানের আবাদ। এখানকার পানের মান ভালো হওয়ায়,ঢাকা,সিলেট,নরসিংদী,চট্রগ্রামসহ বিভিন্ন জেলায় রয়েছে ব্যাপক চাহিদা। প্রতিদিন জেলার ৪০ টি হাটে পান বেচা-কেনা হয়। জেলা কৃষি বিভাগের তথ্যমতে, এবার ৬ উপজেলায় ২৩ হাজার ৩৬৯ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ৩৯ হেক্টর বেশি।

ফলন ভালো হলে একটি বরোজ থেকে গড়ে ২০ বছর পান সংগ্রহ করা যায়। জেলার বিভিন্ন হাট থেকে গড়ে, ৪ কোটি টাকার পান কেনা-বেচা হয়। সাধারনত ক্ষেত থেকে পান তুলে কয়েকটি গ্রেডে ভাগ কোরে বাজারজাত করা হয়। তবে অনেক সময় অগ্নিকান্ডে তাদের সেই আশা-ভরসা সব শেষ হয়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন,পান বরোজে কাজ করা শ্রমিকদের অসচেতনতায়, বিড়ি-সিগারেট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়।কৃষি বিভাগের কর্মকর্তা জানান,পানের ভালো ফলন পেতে চাষীদের সহায়তার পাশপাশি,অগ্নিকান্ড রোধেও সচেতন করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button