Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

মজুদ ফুরিয়ে এলেও মেলেনি দ্রুত টিকা প্রাপ্তির নিশ্চয়তা

দেশে টিকার মজুদ ফুরিয়ে আসায় এবং এখন পর্যন্ত নতুন টিকা প্রাপ্তি নিয়ে দেখা দিয়েছে নতুন সংকট। তবে চীন ও রাশিয়ার থেকে উপহারের টিকা দিয়ে চাপ কিছুটা সামাল দিলেও ক্রয় করতে এখন অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে টিকা প্রাপ্তি নিয়ে সংকট সমাধান হবে অচিরেই ।এদিকে,দুই ডোজ টিকা দুই কোম্পানির টিকা দেয়া নিয়ে জটিলতার কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ৫৮ লাখ, আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৩৩ লাখের কিছু বেশি। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে এখন পর্যন্ত টিকা দেয়া হয়েছে প্রায় ৯২ লাখ ডোজ। সব মিলিয়ে সরকারের হাতে এখন রয়েছে মাত্র ১১ লাখ ডোজ। প্রথম ডোজের টিকা নিয়েছেন,কিন্তু শুক্রবার পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা পাননি এরকম মানুষ রয়েছেন ২৫ লাখের মত। অর্থাৎ ১৩ লাখের বেশি মানুষের জন্য প্রয়োজনীয় দ্বিতীয় ডোজের টিকাই এই মুহূর্তে সরকারের হাতে নেই।

তবে গতকাল এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছে টিকা প্রাপ্তি নিয়ে সরকার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং চিন ও রাশিয়া থেকে প্রাপ্ত উপহারের টিকা দিয়ে পূরণ করা হবে দ্বিতীয় ডোজ।

এদিকে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দুই কোম্পানির টিকা দিয়ে ডোজ পূরণে এখন পর্যন্ত কোন প্রকার গবেষণা হয়নি। দুই ডোজ পুরন করতে প্রয়োজনে সেরাম না অস্টজেনেকার সাথে যোগাযোগ করে টিকা নিয়ে আসার পরামশ দেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button