Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলাআন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ২১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা থেকে সহিংসতা কবলিত জেরুজালেমের আশপাশে বেশ কয়েকটি রকেট নিক্ষেপের পর, সেখালে ইসরায়েলি বিমান হামলায় নয় শিশুসহ অন্তত ২১ নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজার ‘উগ্রপন্থিরা’ জেরুজালেম এলাকায় রকেট নিক্ষেপের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কথিত ‘রেডলাইন’ অতিক্রম করার পর তারা ফিলিস্তিনি ভূখণ্ডটির সশস্ত্র গোষ্ঠী, রকেট লঞ্চার ও সামরিক পোস্টগুলোতে হামলা চালায়। এদিকে, জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশের সঙ্গে গতরাতেও ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে।

এসব ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তা প্রশমনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট বলছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ৭০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button