Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবাংলাদেশবিশ্ববাংলা

কোয়াড নিয়ে আগ বাড়িয়ে কথা বলছে চীন: পররাষ্ট্রমন্ত্রী

করোনার টিকা কেনার জন্য সরকার চীনকে চিঠি দিয়েছে, প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি ডোজ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর চীনের রাষ্ট্রদূত কোয়াড নিয়ে অযথাই আগ বাড়িয়ে কথা বলছেন, বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে করোনার চিকিৎসা ও ওষুধ সরঞ্জাম সরবরাহ অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। করোনার টিকা প্রাপ্তি নিয়ে চীনের সাথে আলোচনা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি ডোজ চাওয়া হয়েছে।এ মহামারি থেকে একা কোন দেশ বের হয়ে আসতে পারবে না, তাই সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান মন্ত্রী।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোয়াড নিয়ে অযথাই আগ বাড়িয়ে কথা বলেছে চীন। বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে জনস্বার্থ বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button