Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিজ্ঞান ও প্রযুক্তিআন্তর্জাতিক

নিয়ন্ত্রণহীন চীনা রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে

নিয়ন্ত্রণহীন চীনা রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে পড়েছে বলে দাবি করেছে বেইজিং। রোববার (০৯ মে) সকালে ধ্বংসাবশেষ মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে পড়ে। এর আগে ভূমধ্যসাগরে রকেটটি পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিল চীন।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড জানান, ৮ মে পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে চীনা রকেটটি।

অন্যদিকে আন্তর্জাতিক বেশকিছু গণমাধ্যম জানিয়েছিল রকেটটির ধ্বংসাবশেষ ইতালির রাজধানী রোমসহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের ১০টি বিভাগের যে কোনো স্থানে আছড়ে পড়তে পারে। এ নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে ইতালি সরকার। এ সংবাদ ছড়িয়ে পড়ার পর আতঙ্কে রয়েছেন ইতালির নাগরিকরা।

চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।  এরপর থেকেই পৃথিবীর কক্ষপথে ঘুরে চলেছে চীনা রকেটটি। তবে, এর ভিতরের ১০০ ফুট লম্বা (৩০ মিটার) একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে ক্রমশ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ছে। যে কোন মুহুর্তে পৃথিবীতে আছড়ে পড়তে পারে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button