Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিজনদুর্ভোগবাংলাদেশ

করোনায় নেতিবাচক প্রভাব পড়েছে নিম্নআয়ের মানুষের ওপর

করোনাভাইরাস সংক্রমণের নেতিবাচক প্রভাবে গত এক বছরে ৬২ শতাংশ মানুষ কর্মহীন হয়েছে। অনেকে পুনরায় কাজ শুরু করলেও, আয় কমেছে।  এর সবচে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে নিম্নআয়ের মানুষের ওপর।  সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি ও অক্সফাম বাংলাদেশের এক খানা জরিপে উঠে আসে  এমন তথ্য।

করোনা ভাইরাসের মহামারীতে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশও। করোনার ঢেউ ছন্দপতন ঘটিয়েছে অসংখ্য মানুষের জীবনে।  তবে এতে সবচে বেশি বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।  লকডাউনে তাদের অনেকের কাজ ও আয় নেই বললেই চলে।

গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি ও অক্সফাম বাংলাদেশ যৌথভাবে পরিচালিত এক জরিপ থেকে জানা যায়, করোনার প্রভাবে গত এক বছরে ৬২ শতাংশ মানুষ কর্মহীন হয়েছেন। পরে এদের কেউ কেউ কাজে ফিরলেও আগের আয় ফিরে পাননি।  মঙ্গলবার এক ভার্চুয়াল সংলাপে ‘কোভিডকালে আয় ও কর্মসংস্থান পরিস্থিতি: কীভাবে মানুষগুলো টিকে আছে’ শিরোনামের ওই খানা জরিপের ফল প্রকাশ করা হয়।

পরে এক আলোচনায় সিপিডির ফেলো ও প্রথম নির্বাহী ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই কর্মহীন হওয়ার প্রভাব পড়েছে সামগ্রিকভাবে। এ সংকট মোকাবিলায় সরকারে নেয়া সিদ্ধান্তেরও সমালোচনা করেন এই অর্থনীতিবিদ।

সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এ সংলাপে আরও অংশ নেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।  এতে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button