Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

করোনা সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

করোনা সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়লো। লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত লকডাউন বলবৎ থাকবে।

আগের বিধিনিষেধের সঙ্গে নতুন কয়েকটি নিয়ম যুক্ত হয়েছে। সেগুলো হলো- সরকার নির্ধারিত ঈদের ছুটির তিন দিনের বেশি নয়। সরকারি কর্মকর্তা-

কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে এবং গণপরিবহন চলবে, তবে এক জেলার বাইরে অন্য জেলায় যেতে পারবে না।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button