ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ২ কোটি

ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ২ কোটি। ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মঙ্গলবার ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জন।
এ নিয়ে ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ২ লাখ ২২ হাজার ৪০৮ জন। মহামারি করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি।
শহরটিতে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হচ্ছে। এ অবস্থায় হাসপাতালগুলোতে চলছে অক্সিজেনের তীব্র সংকট।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ৪৭৮ জন এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৬৮৯ জনের শরীরে।
এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ২৭ হাজার ২৯৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৪২ লাখ ১ হাজার ১৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ১৬ লাখ ২২ হাজার ১৭৪ জন।
বাংলা টিভি/রাজ



