Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্যবিশ্ববাংলা

পশ্চিমবঙ্গেব বিধানসভা নির্বাচনে জরিপে এগিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে প্রকাশিত হয়েছে একাধিক বুথফেরত জরিপ, যার বেশিরভাগই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে।

সিএনএন নিউজ-১৮ এর সমীক্ষায় দেখা যাচ্ছে, তৃণমূল পেতে পারে ১৬২ আসন। আর বিজেপি পেতে পারে ১১৫ আসন। বাম জোট পেতে পারে ১৫ আসন। নটিডিভির জরিপ অনুসারে, তৃণমূল পেতে পারে ১৬৪-১৭৪ আসন, বিজেপি পেতে পারে ১০৫-১১৫।

অন্যরা পেতে পারে ১-১৫টি আসন। পি-মার্কসের বুথফেরত জরিপের ইঙ্গিত, তৃণমূল পেতে পারে ১৫২-১৭২ আসন। আর বিজেপি পেতে পারে ১১২-১৩২ আসন। বাম জোট পেতে পারে ১০-২০ আসন। ২৯৪ আসনে অনুষ্ঠিত এই নির্বাচনে  মূল লড়াই ধরা হচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি এবং রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মধ্যে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button