Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকদেশবাংলাবাংলাদেশবিশ্ববাংলা

আলোর অপেক্ষায় দেশীয় টিকা ‘বঙ্গভ্যাক্স’   

সবকিছু ঠিক থাকলে দ্রুত সময়ের মধ্যে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উৎপাদিত করোনাভাইরাস টিকা বঙ্গভ্যাক্সের অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো:মাহবুবুর রহমান।এদিকে, করোনা ভাইরাস মিউটেশন করে যে রূপেই আসুক দেশিয় ভ্যাকসিন বঙ্গভ্যাস্ক তার বিরুদ্ধে সমান কার্যকর বলে দাবি করেছেন গ্লোব বায়োটেক লিমিটেডের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.নাজনীন সুলতানা।

মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় টিকা আবিষ্কারে সফল হয়েছে বিশ্বের বেশ কিছু দেশ।ইতিমধ্যে বাজারেও এসেছে বিভিন্ন কোম্পানির টিকা।যার কয়েকটি স্বীকৃতি পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। পৃথিবীর অনেক দেশেই এসব ভ্যাক্সিনের প্রয়োগ চলছে বেশ কিছুদিন ধরে। আর টিকা আবিষ্কারের তালিকায় অনেক আগেই নাম লিখিয়েছে বাংলাদেশের  ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।

তবে নানা জটিলতায় এখনো আলোর মুখ দেখেনি গ্লোব বায়োটেক আবিস্কৃত ভ্যাকসিন বঙ্গভ্যাক্স। তবে বর্তমানে টিকা আমদানি নিয়ে সংকট দেখা দেয়ায় আবারো সামনে এসেছে বঙ্গভ্যাক্স টিকা অনুমোদনের বিষয়টি। সংকট নিরসনে দেশীয় কোম্পানির টিকা অনুমোদন দেয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এমন বাস্তবতায় গ্লোব বায়োটেকের টিকা অনুমোদনের বিষয়ে ইতিবাচক তথ্য দিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো:মাহবুবুর রহমান।

এই মুহূর্তে টিকা প্রাপ্তি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা নিরসনে দ্রুত সময়ের মধ্যে দেশিয় টিকার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ লেলিন চৌধুরী।

যেখানে করোনা ভাইরাস প্রতিনিয়ত তার রূপ পরিবর্তন করছে এবং টিকার কার্যকারিতা কমে যাওয়ার আশংকা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, সেখানে বঙ্গভ্যাক্স সবক্ষেত্রেই  সমান কার্যকর বলে দাবি করেন গ্লোব বায়োটেক লিমিটেডের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.নাজনীন সুলতানা।

গ্লোবের তৈরি টিকা বাজারে আসলে স্বল্প সময়ের মধ্যে দেশে শতভাগ মানুষকে ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলেও জানান এই অণুজীব বিজ্ঞানী।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button