Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবাংলাদেশ

বন্দরে ভারতের ট্রাক চালকদের স্বাস্থ্যবিধি উপেক্ষা

অতিসংক্রমিত ভারতের করোনা ঠেকাতে বাংলাদেশের সব সীমান্তে যাত্রী চলাচল নিষেধাজ্ঞা অব্যাহত থাকলেও, পণ্যবাহী যানবাহনের চালক ও সহকারীরা বন্দর এলাকায় স্বাস্থ্যবিধি মানছে না। বেশ কয়েকটি বন্দরেই দেখা গেছে তারা অযথাই ঘোরাফেরা করছে রাস্তাঘাটে ও চায়ের দোকানে। এতে করে সংক্রমণের ঝুঁকি দেখা দিয়েছে এসব এলাকায়।

ভারতে করোনার প্রকোপ বৃদ্ধির ফলে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ রয়েছে। তবে অব্যাহত রয়েছে পন্য পরিবহন। বেনাপোলে স্থলবন্দরে সরেজমিন দেখা গেছে, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই ভারতীয় ট্রাক ড্রাইভার ও সহকারীদের। বাংলাদেশে প্রবেশের পর বন্দরে এলাকার বাইরে না যাওয়ার জন্য নির্দেশনা থাকলেই তা মানছে না অনেকেই। পিপিই কিংবা মাক্স ছাড়া অযথাই ঘোরাফেরা করছে রাস্তাঘাটে, চায়ের দোকানে। এ অবস্থায় হুমকির মুখে উদ্বিগ্ন সাধারণ মানুষ।

সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে, আমদানি-রফতানি পন্য পরিবহন স্বাভাবিক রয়েছে। কঠোর নিষেধাজ্ঞা থাকায় যাত্রী চলাচল বন্ধ, তবে ভিসার মেয়াদ শেষ হয়েছে যাওয়া বাংলাদেশ ও ভারতীয় নাগরিকেরা বিশেষ অনুমতি নিয়ে নিজ দেশে ফিরতে পারছেন।

সংক্রমণ ঠেকাতে হিলি স্থলবন্দরে নেয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। ভারত থেকে আসা ট্রাক চালকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ, শ্রমিক ও বন্দর সংশ্লিষ্ট সকলকে মাক্স পরা ও হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে, করোনার সর্বোচ্চ ঝুঁকির মধ্যেও চরম উদাসীনতায় চলছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। প্রতিদিন ভারত থেকে আসা শতশত ট্রাক,চালক,হেলপার বন্দরের বাইরে ঘোরাঘুরি করলেও তাদের স্বাস্থবিধির তোয়াক্কা করছে না তারা।

স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে পারে সাতক্ষীরা তথা দেশের মানুষ এমনই প্রত্যাশা স্থানীয়দের।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button