Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদবাংলাদেশ

করোনা সংক্রমণ ঠেকাতে ভারতের সাথে যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ

ভারতে করোনা পরিস্থিতি সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায়, দেশটির সঙ্গে সব সীমান্তে যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ করেছে বাংলাদেশ। এজন্য সকাল থেকেই বন্দরগুলোর কঠোর তৎপরতা নিশ্চিত করা হয়েছে। তবে জরুরি পণ্য পরিবহন চলমান রয়েছে। এসব যানবাহন প্রবেশের ক্ষেত্রে করোনা স্বাস্থ্যবিধি মেনে চেক করা হচ্ছে।

করোনা ঠেকাতে ভারতের সাথে স্থলপথে যাত্রী চলাচল বন্ধের প্রথম দিনে কঠোর তৎপরতা সকল বন্দর সংশ্লিষ্টরা। বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে দু’দেশের যাত্রী পারাপার বন্ধ করে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে আমদানী-রপ্তানী পণ্য পরিবহন চালু রয়েছে, সেক্ষেত্রে ট্রাক চালকদের স্বাস্থ্য সুরক্ষায় নিশ্চিত করা হচ্ছে।

এদিকে, আখাউড়া বন্দরেও যাত্রী পারাপার বন্ধ। তবে স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যকার পন্য পরিবহন।

বুড়িমারী

এছাড়া, হিলি স্থলবন্দর,ইমিগ্রেশনসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন জনবহুল স্থানে বাড়তি সতর্কতা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক ড্রাইভার ও হেলপারদের প্রথমিক স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হয়েছে।  শ্রমিকসহ বন্দর সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরা ও হাত ধোয়া বাধ্যতা মূলক করা হয়েছে। ভারতীয় ট্রাক চালক-হেলফারদের বন্দর এলাকার বাহিরে বের হওয়া নিষেধ করা হয়েছে।

ভারতে ক্রমবর্ধমান করোনা বাংলাদেশে সংক্রমণ ঠেকাতে, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ও কোন যাত্রী দেশে প্রবেশ করেনি। তবে স্বাস্থ্যবিধি মেনে পণ্য পরিবহন চালু রয়েছে।

এদিকে, ভারতে জরুরি প্রয়োজনে গিয়ে আটকে পরা বাংলাদেশি নাগরিকদের ফেরার ক্ষেত্রে করোনার নেগেটিভ সনদ এবং অনাপত্তিপত্র নিতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button