Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যহেলথ টিপস

আগামী মাসেই আসছে ২১ লাখ টিকা

আগামী মাসে কোভ্যাক্সের ১ লাখ ও ভারত থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.খুরশীদ আলম। দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো জানান,চীন সরকারের পক্ষ থেকে আরও  ৫ লাখ ডোজ টিকা উপকার আসবে। ভারতে সৃষ্ট করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ  ভয়াবহ রূপ নেয়ায় জরুরী পণ্য ছাড়া দেশটির সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ রাখারও  পরামর্শ দেন তিনি।

চুক্তি অনুযায়ী বাংলাদেশকে আরো ৮০ লাখ ডোজ টিকা দেয়ার কথা ভারতের সেরাম ইনস্টিটিউটের। তবে দেশটিতে আশংকাজনক হারে ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তাদের অভ্যন্তরীণ চাহিদার কারণে বাংলাদেশের টিকা প্রাপ্তিতে দেখা দেয় অনিশ্চয়তা।

টিকা প্রাপ্তি নিয়ে এমন অনিশ্চয়তার মধ্যে দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে ভারত থেকে ২১ লাখ ডোজ টিকা দেশে আসবে ।

এছাড়া চীন সরকারের কাছ থেকে আরও ৫ লাখ ডোজ টিকা প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, টিকা দেশে নিয়ে আসা হবে তবে তা প্রয়োগের সিদ্ধান্ত নেবে জাতীয় পরামর্শক কমিটি।

এ সময় ভারতে করোনার নতুন জিনম সিকোয়েন্স ভয়াবহ রূপ নেয়ায় তাদের সাথে জরুরী পণ্য ছাড়া  সব ধরনের যোগাযোগ বন্ধের সুপারিশ করেন তিনি। তবে, টিকা নিলেও আবারো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ডা: খুরশিদ আলম।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button