Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যহেলথ টিপস

করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু, আধাঘন্টায় রিপোর্ট

দ্রুত সময়ের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল নির্ণয়ে আজ থেকে শুরু হলো অ্যান্টিজেন টেস্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে সকাল থেকে ঢাকায় ১৫টি ও চট্টগ্রামে একটি বুথে, অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। এ পরীক্ষার মাধ্যমে মাত্র ৩০ মিনিটের মধ্যেই দেয়া যাচ্ছে রিপোর্ট। এতে করে, দ্রুত সময়ের মধ্যেই নিজেদের মতো ব্যবস্থা নিতে পারছেন করোনা পজিটিভ শনাক্ত ব্যক্তিরা। আর নেগেটিভরাও আশ্বস্ত হয়ে ফিরছেন সতর্কতার সাথে।

দেশে বর্তমানে করোনাভাইরাসের বেশিরভাগ নমুনা পরীক্ষা করা হয় আরটি-পিসিআর টেস্ট পদ্ধতিতে। যার ফল পেতে অন্তত ২৪ ঘণ্টা কিংবা তারও বেশি সময় লাগে। কিন্তু অ্যান্টিজেন টেস্টে নমুনা সংগ্রহের পর, অল্প সময়ের মধ্যেই জানা যাবে পরীক্ষার ফলাফল।

আর সেলক্ষ্যে, শনিবার থেকে ঢাকার ১৫টি ও চট্টগ্রামের ১টি বুথে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। চলছে নমুনা সংগ্রহ রিপোর্ট প্রদান। দ্রুত সময়ের মধ্যে ফলাফল পাওয়ায় মানুষের আগ্রহ বাড়ছে।

করোনা নির্ণয়ে অ্যান্টিজেন পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। ফলাফল দ্রুত পেলে, সহজেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সম্ভব বলে মনে করেন তারা।

শনি থেকে বৃহস্পতি, রোজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে এই কার্যক্রম। প্রতিটি বুথে প্রতিদিন প্রায় ১৫০টি জনের নমুনা পরীক্ষা সম্ভব হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশে এ বুথের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button