Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদবাংলাদেশ

রমজানে রাজধানীর সবজির বাজার এখনো চড়া

লকডাউন এবং চলতি রমজানে রাজধানীর সবজির বাজার এখনো চড়া। এছাড়া, সরবরাহ কম থাকায় প্রায় সবধরণের মাছের দাম বেড়েছে। খুচরা বিক্রেতারা বলছেন, কেনাদর বেশি পড়ায় তারাও নিরুপায়একদিকে রোজকার বন্ধ তার ওপর নিত্যপণ্যের অসহনীয় দামে এখন নাভিশ্বাস নিম্নআয়ের মানুষের। বাজারে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের।

লকডাউনের অজুহাতে রাজধানীতে সবজির দামে স্বস্তি ফিরছেই না। তাই রমজানের সময়ও বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। কাঁচাবাজারে মানভেদে এখনো কেজিপ্রতি বেগুনের দাম ৫০ থেকে ৬০ টাকার উপরে। শসা ৬০ টাকা, পটল ও ঢেঁড়স গেল সপ্তাহের মতো ৫০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে । অল্প কিছু সবজির দাম কমলেও এখনো সাধারণ ক্রেতাদের জন্য সহনীয় পর্যায়ে আসেনি।

এদিকে, বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ না থাকায়, দাম বেড়েছে। রাজধানীতে প্রায় সব ধরনের মাছের দামই গত সপ্তাহের চেয়ে চড়া।

দেশি, পাকিস্তানি ও লেয়ার মুরগির দাম না কমলেও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে ১৪৫ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ।এছাড়া বাজারের নতুন চাল উঠায়, কেজিপ্রতি দর দু’এক টাকা কমতে শুরু করেছে। এছাড়া গরু খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button