Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশক্রিকেটখেলাধুলা

ক্যান্ডি টেষ্টে চালকের আসনে বাংলাদেশ

পাল্লেকেলেতে টেস্টের প্রথম দিন সেঞ্চুরিকে দেড়শতে রুপ দিয়েছেন ওয়ান ডাউনে খেলতে নামা নাজমুল হোসেন শান্ত। শান্তর সাথে পাল্লা দিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বিদেশের মাটিতে প্রথম শতক তুলে নিয়েছেন মমিনুল হকও।

বৃহস্পতিবার লাঞ্চ বিরতির আগে ধনঞ্জয়ার বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। ২২৪ বলে শতক স্পর্শ করেন তিনি।

মুমিনুলের সঙ্গে ব্যাট হাতে ছন্দে আছেন শান্তও। এরই মধ্যে দেড়শ রানেরমাইলফলক ছুঁয়েছেন তরুণ এই ব্যাটসম্যান।

গতকাল বুধবার পাল্লেকেলে টেস্টের প্রথম দিন দারুণভাবে পার করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং তামিম ইকবালের বড় ইনিংসে ভর করে প্রথম দিনই তিনশ ছাড়ানো ইনিংস গড়ে সফরকারীরা। আজ সেই ইনিংস বড় করার লক্ষ্যে মাঠে নেমেছে মুমিনুল হকের দল।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম দিন আগে ব্যাট করতে নেমে দুই উইকেটে  ৩০২ রান করে বাংলাদেশ।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button