Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব বানিজ্যঅর্থনীতিবানিজ্য সংবাদ

করোনা মহামারীতেও রেকর্ড রেমিটেন্স

মহামারি করোনার মধ্যেও প্রবাসী আয়ে রেকর্ড হয়েছে। প্রবাসীরা চলতি এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। মাসের প্রথম ১৫ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, তা গত বছরের পুরো এপ্রিল মাসের চেয়েও বেশি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ধারণা, এ ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয় পাবে বাংলাদেশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, প্রবাসীরা এই মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স পাঠিয়েছেন ১১৫ কোটি ৩২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। গত বছরের এপ্রিলের পুরো মাসে (৩০ দিনে) রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার। সেই হিসাবে ১৫ দিনেই পুরো মাসের চেয়ে ৬ কোটি ৩ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

প্রবাসী আয়ের এ গতি অব্যাহত থাকলে চলতি এপ্রিল মাস শেষে রেমিট্যান্স আহরণ ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান বলেন, এপ্রিল মাস রেমিট্যান্স আসার ক্ষেত্রে রেকর্ড হবে। প্রবাসীরা যেভাবে রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাতে এই মাস শেষে ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। ঈদকে সামনে রেখে প্রবাসীরা বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ঈদের আগে প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠান। সামনে ঈদ-উল-ফিতর। ঈদ উপলক্ষে মাসের বাকি দিনগুলোতেও রেমিট্যান্স প্রবাহ বাড়বে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button