Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবিশ্ববাংলা

সারাবিশ্বে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ১৪ কোটি

বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৪ কোটি ৩৫ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সারাবিশ্বে মোট মৃতের সংখ্যা ৩০ লাখ ৫৭ হাজারের বেশি। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১২ কোটি ১৯ লাখের উপরে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা তিন কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৪৭০। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮২ হাজার ৪৫৬ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫৬ লাখ ৯ হাজার চার। এর মধ্যে এক লাখ ৮২ হাজার ৫৭০ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এক কোটি ৪০ লাখ ৫০ হাজার ৮৮৫। এর মধ্যে তিন লাখ ৭৮ হাজার ৫৩০ জনের মৃত্যু হয়েছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button