Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; ধাক্কা সামলে তামিমের ফিফটি

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

প্রাথমিক দল থেকে বাদ পড়ছেন খালেদ আহমেদ, নাঈম হাসান, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান। তবে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। মূলত পেস নির্ভর দল গড়ার ভাবনাতেই  বাদ দেওয়া হয়েছে নিয়মিত মুখ নাঈম হাসানকে। শ্রীলঙ্কায় দুই দিনের প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স বিবেচনায়করা হয়।

শ্রীলঙ্কার একাদশে ফিরেছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। স্বাগতিকদের একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ দিনেশ চান্দিমালের। দুই তরুণ ওশাদা ফার্নান্দো ও পাথুম নিশানকাকে সুযোগ দেওয়া হয়েছে। একাদশে তাদের বিশেষজ্ঞ পেসার তিনজন। সঙ্গে স্পিনিং অলরাউন্ডার হিসেবে আছেন ভানিন্দু হাসারাঙ্গা।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button