Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

কাল মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ প্রথম টেষ্ট

আগামীকাল থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।  বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে রবিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

অধিনায়ক দিমুথ করুনারত্নেকে অধিনায়ক করে ঘোষিত দলে ফিরেছেন লাহিরু কুমারা। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা।

টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল শ্রীলঙ্কার কলম্বোতে ক্যাম্প করছে। রবিবার নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচও শেষ করেছে তারা।

লিটনকে ওপেনার হিসেবে খেলিয়ে টেস্ট দলের উইকেটকিপার হিসেবে নুরুল হাসানকে বিবেচনা করা হতে পারে। এ সফরে বাংলাদেশের দুটি টেস্টই হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২১ এপ্রিল প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button