Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

টেস্ট খেলতে শ্রীলঙ্কার ক্যান্ডিতে টাইগাররা

প্রথমবার টেস্ট খেলতে শ্রীলঙ্কার নেগোম্বো থেকে ক্যান্ডি গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার দুপুরে ক্যান্ডি পৌঁছেছে। এখানে ৩ মে পর্যন্ত থাকবেন মুমিনুল, তামিমরা।

স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট একই মাঠে শুরু ২৯ এপ্রিল। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও ম্যাচের ফল টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কোনো প্রভাব ফেলবে না।

তিন দিনের কোয়ারেন্টাইন ও দুই দিনের অনুশীলনের পর ১৭ ও ১৮ এপ্রিল কাতুনায়েকের সিএমসিজি গ্রাউন্ডে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের ভেতরে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে প্রাপ্তি নেই খুব একটা। তবে ম্যাচ অনুশীলন বরাবরই বড় কিছু। সেই অভিজ্ঞতাকে সঙ্গী করে সোমবার ক্যান্ডিতে পৌঁছেছে দল।

বুধবার মাঠে নামার আগে মঙ্গলবার শেষ অনুশীলন করবে দল। বাংলাদেশ বিশাল বহর নিয়ে শ্রীলঙ্কা গেলেও এখনও চূড়ান্ত দল ঘোষণা করেনি। আজই ১৮ সদস্যের দল ঘোষণা করার কথা রয়েছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

 বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button