Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব বানিজ্যবিশ্ববাংলামধ্যপ্রাচ্য

সৌদিতে ইফতার সামগ্রী কিনতে ক্রেতাদের ভিড়

সৌদি আরবে গেলো বছরের মতো এবার লকডাউন না থাকায়, রাজধানী রিয়াদের বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে রমজানের আমেজ ফিরে এসেছে। ইফতার সামগ্রী কিনতে এসব রেস্টুরেন্টে দেখা গেছে, ক্রেতাদের উপচে পড়া ভিড়।  বেচাকেনাও ভাল হচ্ছে বলে জানান, সেখানকার রেস্টুরেন্ট ব্যবসায়ীরা।

লকডাউন না থাকায়, পবিত্র রমজান মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন রেস্টুরেন্টগুলো খোলা রয়েছে। ফলে, রমজানের প্রথম দিন থেকেই ইফতার সামগ্রীর দোকানে ভিড় ছিল, চোখে পড়ার মতো।

দেশের মতোই প্রতিদিনের ইফতার সামগ্রী কিনতে, রিয়াদের পুরান সানাইয়া এলাকার রেস্টুরেন্টগুলোতে দূর-দূরান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসছেন। ছোলা,পেঁয়াজু,বেগুনি,কাবাব,হালিম ও বিরিয়ানিসহ দেশীয় স্বাদের সব মুখরোচক ইফতার সামগ্রী ক্রয় করতে পেরে, আনন্দ প্রকাশ করেন ক্রেতারা।

লকডাউন না থাকার পাশাপাশি ক্রেতাদের উপস্থিতির ফলে বিক্রয় ভাল হচ্ছে বলে জানান, রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। দেশীয় আমেজের এসব বাহারি ইফতার সামগ্রীর পসরা দেখে মনে হবে, এ যেন পুরান ঢাকার মিনি চকবাজার।

নিউজডেস্ক/বাংলা টিভি।

সংশ্লিষ্ট খবর

Back to top button