Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডশোক সংবাদ

শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় কবরী, বনানী কবরস্থানে দাফন

বনানী কবরস্থানে সমাহিত করা হলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরী। আজ বাদ জোহর কবরস্থান এলাকায় তাঁর নামাজে জানাজা শেষে দাফনের আগে বনানী কবরস্থানের সামনেই মুক্তিযোদ্ধা এই অভিনয়শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়। খুসখুসে কাশি ও জ্বরে নিয়ে করোনা আক্রান্ত হয়েই মারা যান তিনি।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রে কিংবদন্তদী অভিনেত্রী সারাহ বেগম কবরী।

 অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বাদ যোহর তার মরদেহ আনা হয় রাজধানীর বনানী কবরস্থানে।  মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় গুণী এই অভিনয় শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।  শ্রদ্ধা জানাতে এসে এমনটাই জানালেন তার সহকর্মীরা।

 ১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর।  ‘জলছবি’ ও ‘বাহানা’য়, ‘সাত ভাই চম্পা’, ‘আবির্ভাব’, ‘বাঁশরি’, ‘যে আগুনে পুড়ি’। ‘দীপ নেভে নাই’, ‘দর্পচূর্ণ, ‘ক খ গ ঘ ঙ’, ‘বিনিময়’ তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে যান কবরী। সেখান থেকে যান ভারতে। কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে বিভিন্ন সভা-সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কবরী।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button