Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যজনদুর্ভোগ

লকডাউনের দ্বিতীয় দিনে, সড়কে বেড়েছে যানবাহন

সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবারও রাজধানীর সড়কে যানবাহনের বেশ চাপ দেখা গেছে। এদিন বেড়েছে সাধারণ মানুষের চলাচলও। তবে, এ কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে প্রশাসন।  পথে পথে ব্যারিকেড দিয়ে জেরা করা হচ্ছে, চলমান জনতাকে।  উত্তর না মিললেই করা হচ্ছে জরিমানা।

দেশব্যাপী কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও আজ রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাক্তিগত গাড়ির চলাচল লক্ষ্য করা যায়। এর সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিক্সাও। তবে নির্দেশনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানও লক্ষ্য করা গেছে।

বিধিনিষেধ মানাতে পথে পথে ব্যারিকেড বসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জরুরি কাজে কেউ বের হলেও, পুলিশি জেরার মুখোমুখি হতে হয়। প্রতিটি যানবাহনেও চলে তল্লাশি। তবে জেরা বা তল্লাশির নামে হয়রানির অভিযোগও করছেন অনেক পথচারী।জীবিকার তাগিদে বের হয়ে বিপাকেও পড়েছেন অনেক নিম্নআয়ের মানুষ।

এদিকে, মুভমেন্ট পাস ছাড়া যানবাহন ফিরিয়ে দেয়া হয়। তবে জরুরি সেবামূলক প্রতিষ্ঠান-সংস্থা এবং শিল্প-কারখানা ও ব্যাংকিং সেবায় বের হওয়া ব্যাক্তিদের ছাড় দেয়া হয়।

অন্যদিকে, সকাল থেকেই গাবতলীর আমিনবাজারে রাজধানীর প্রবেশমুখে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। গাবতলী পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ। প্রত্যেকটি গাড়ি ধরে জেরা করছে পুলিশ। লকডাউনের নির্দেশনা অমান্যে করা হচ্ছে জরিমানাও। নিছক ঘুরতে বের হওয়া মানুষকে ঘরের বাইরে যেতে  নিরুৎসাহিত করছে পুলিশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button