Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

লকডাউনে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক লেনদেন

স্বাস্থ্যবিধি মেনে লকডাউনেও খোলা থাকবে ব্যাংক। পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল বুধবার ব্যাংক বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে ব্যাংকে সব ধরনের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ১০টা  থেকে দুপুর ১টা  পর্যন্ত নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে দুপুর ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউনের লক্ষ্যে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়। ওই নির্দেশনার পর গতকালই সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

ওই নির্দেশনার পর আগামীকাল বুধবার ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউনে ব্যাংক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই অনুরোধের পর নতুন করে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button