Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

করোনায় মারা গেলেন প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ৮ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি  হাসপাতালে নেয়া হয়।পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসান শাহরিয়ার দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তার চিকিৎসক। এদিকে,হাসান শাহরিয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button