Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

আইপিএলে ব্যাঙ্গালুরুর রুদ্ধশ্বাস জয়

মুম্বাই ইন্ডিয়ান্সকে ২ উইকেটে হারিয়ে আইপিএল আসর শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। টস হেরে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে এডিবি ভিলিয়ার্সের লড়াকু ইনিংসে ২ উইকেটের জয় পায় ব্যাঙ্গালরু।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। দলীয় ২৪ রানে হারায় অধিনায়ককে। ১৯ করে রান আউটের শিকার রোহিত। ক্রিস লিন আর সুরাইয়া কুমার জাদবে ভরসা মুম্বাইয়ের।

৭০ রানের জুটিতে দলীয় স্কোর তখন ৯৪। কিছুটা আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন লিন। খেলেছেন ৩৫ বলে ৪৯ রানের ইনিংস।আসরের অন্যতম দামী ক্রিকেটার জেমিসনের বলে ফেরেন ৩১ রানে।

ইশান কিশান এসে খেলেছেন কিছুটা হাত খুলে। কিন্তু বেশি দূর এগুতে পারেননি। ১৯ বলে করে ২৮ রানের ইনিংস। হতাশ করেছেন হার্দিক পান্ডিয়া। ১০ বলে ১৩ রান করে ফেরেন এই হার্ডহিটার।

শেষ দিকে বেঙ্গালুরু বোলার হার্সাল প্যাটেলের বোলিং তোপে কেউ বড় ইনিংস খেলতে পারেনি। ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। সেই সাথে মুম্বাই ইন্ডিয়ান্স থামে ১৫৯ রানে।জবাব দিতে নেমে শুরুটা ভাল হয়নি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর। ওয়াশিনটন সুন্দরকে নিয়ে বিরাট কোহলির ওপেনিং জুটিতে আসে মাত্র ৩৬ রান। উইকেটে এসে রজত পাতিদার ফিরেছেন মাত্র ৮ রানে।

এরপর ম্যাক্সওয়েলকে নিয়ে আশার পালে হাওয়া দেন অধিনায়ক কোহলি। জুটি গড়েন ৫২ রানের। ৩৩ রানে কোহলি ফিরলে আবারো নাটকীয়তা শুরু হয় ম্যাচে। পরপর দুই উইকেটের পতনে ম্যাচ ঝুলে মুম্বাইয়ের দিকে। ৩৯ রানে ফেরেন ম্যাক্সওয়েল।

এডিবি ভিলিয়ার্স মাঠে নামলে আশায় বুক বাঁধতে পারেন ভক্তরা। ম্যাচটা যখন একেবারে  মুম্বাইয়ের দিকে তখন এক হাতে হাল ধরেন তিনি। তাকে সঙ্গ দিতে এসে শেষ দিকে ফিরেছেন ড্যান ক্রিশ্চিয়ান, শাহবাজ আহমেদ আর কাইল জেমিসনরা। ২৭ বলে ৪৮ রান করে রান আউটের শিকার হয়ে ফেরার আগে রেখে গেছেন জয়ের একেবারে দ্বারপ্রান্তে।

শেষ কাজটা প্যাটেল আর সিরাজ মিলে করেছেন অনায়সে। শেষ পর্যন্ত ২ উইকেটের জয় দিয়ে আইপিএল মিশন শুরু করলো বিরাট কোহলির আরসিবি।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button