Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্য

বালুর নিচে হারিয়ে যাওয়া তিন হাজার বছরের পুরনো প্রাচীন সভ্যতার সন্ধান

মিসরের দক্ষিণাঞ্চলের লুক্সরে বালুর নিচে হারিয়ে যাওয়া তিন হাজার চারশ বছরের বেশি পুরনো প্রাচীন একটি নগরীর সন্ধান পাওয়া গেছে। মিসরের আর্কিওলোজিক্যাল মিশনের প্রধান জাহি হাওয়াস বৃহস্পতিবার এ কথা জানান।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও আলবালাদ পত্রিকার প্রতিবেদনে এ কথা জানানো হয়।

মিসরের প্রধান পুরাতত্ত্ববিদ জানান, ১৮তম ডাইনেস্টির তথ্যমতে খৃস্টপূর্ব প্রায় ১৩৮৮-১৩৫১ মিসরের আমিনহোটেপ তৃতীয়র শাসনকালে এই শহর তৈরি করা হয়।খৃস্টপূর্ব ১৩৩২-১৩২৩ রাজা তুতেনখামেনের শাসনামলের মমী আবিষ্কারের পর কয়েক দশক চেষ্টায় এই শহর আবিস্কৃত হলো।

হাওয়াস জানান,‘এই নগরীকে বলা হতো এ্যাসেনসিওন অব এ্যাটন এবং নীল নদের পশ্চিম তীরে লুক্সরে মিশর সম্রাটের প্রধান প্রশাসনিক ও শিল্প অবকাঠামো ছিল। নগরীটি বিভিন্ন সড়ক দিকে বিভক্ত করা ছিল এবং ভবনগুলোর উচ্চতা ছিল তিন মিটার করে।

পুরাতত্ত্ব মিশন প্রধান জানান, ২০২০ সালের সেপ্টেম্বরে এখানে খনন কাজ শুরু হয় এবং সেখানে তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়েছিল।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button