Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলাবাংলাদেশ

তিন নতুন মুখ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এর মধ্যে জায়গা পেয়েছেন নতুন তিন মুখ।  তাঁরা হলেন, মকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম। স্কোয়াডে পাঁচ বছর পর ফিরেছেন শুভাগত হোম।

২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন শুভাগত। সাকিব আল হাসান অনুপস্থিতিরি কারণেই  দলে জায়গা ফিরে পেল শুভগত হোম।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার।  চোটের কারণে নেই তরুণ পেসার হাসান মাহমুদ।

আগামী সোমবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। সেখানে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচের পর মূল দল ঘোষণা করা হবে। 

এরপর আগামী ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশের টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button