Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদবাংলাদেশ

খুলেছে শপিংমল, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

সরকারি ছুটির দিন হলেও ক্রেতাদের খুব একটা চাপ নেই রাজধানীর শপিংমলগুলোতে। যারা আসছেন তাদের অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি।

এদিকে, লকডাউনেও রাজধানীর বিভিন্ন সড়কে রয়েছে গণপরিবহনের চাপ। তবে বরাবরের মতই উপেক্ষিত সরকারি নির্দেশনা।

লকডাউনের পঞ্চম দিনেও রাজধানীতে ছিল গণপরিবহনের চাপ। সরকারি ছুটির দিন হলেও মানুষের চলাচল ছিল স্বাভাবিক। পরিবহণগুলোতে যাত্রী তুলনামূলক কম থাকলেও ছিল না স্বাস্থ্য বিধি মেনে চলার সতর্কতা। সংক্রমণরোধে সরকারকে আরো কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন অনেকে।

এদিকে,  ব্যবসায়ীদের আন্দোলনের মুখে আজ থেকে খুলে দেয়া হয়েছে  শপিংমল। তবে ক্রেতা-বিক্রেতাদের অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। মহামারী প্রতিরোধে সবাই সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button