Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্যইউরোপএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র

সারাবিশ্বে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ১৩ কোটি

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ আট হাজার ৫৩২ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ২৯ লাখ ১৪ হাজার ৭৭৪ জনের।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৮৩ লাখ চার হাজার ১১২ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৭ লাখ ১৭ হাজার ৪০৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৩ হাজার ৮৫৬ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে—ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি।

ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৩২৪ জন এবং মারা গেছে তিন লাখ ৪৫ হাজার ২৮৭ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৯৫৪ জন এবং মারা গেছে এক লাখ ৬৭ হাজার ৬৯৪ জন।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button