
আজ থেকে শুরু হচ্ছে আইপিএল-এর ১৪তম আসর। চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ও আসরের সবচেয়ে সফল দল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আর তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
গেল আসরের শেষ অংশ আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল করোনার কারণে। তবে এবারের আসরের সব ম্যাচ অয়োজন করা হয়েছে ভারতেই।
স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্টের প্রথমাংশ দর্শকহীন স্টেডিয়ামেই খেলা হবে বলে জানিয়েছে বিসিসিআই। তবে পরিস্থিতি বিবেচনায় পরে সীমিত পরিসরে দর্শকদের অনুমতি দেওয়া হতে পারে।
আটটি ফ্র্যাঞ্চাইজি দলের অংশগ্রহণে মোট ছয়টি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই ও কলকাতায় এই নিরপেক্ষ ভেন্যু গুলো ধরেই নির্ধারণ করা হয়েছে টুর্নামেন্টের সূচি।
বাংলাটিভি/রাজ



