Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলাআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৬

আগ্নেয়াস্ত্রের যত্রতত্র ব্যবহার ঠেকাতে নতুন নির্বাহী আদেশ জারি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের সংবাদ বিবৃতিতে জানান, লাগাম টানা হবে দেশে উৎপাদিত ‘ঘোস্ট গান’ ক্রয়-বিক্রয়ে।

এ নির্বাহী আদেশ জারির পরপরই ওইদিনই বেলা আড়াইটার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রায়ান শহরে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, শহরের একটি শিল্প পার্কে অবস্থিত কেন্ট মুর ক্যাবিনেটস নামের একটি কারখানায় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই একজন নিহত ও চারজন আহত হন। এই চারজনের অবস্থা গুরুতর।

এছাড়া এই ঘটনায় আরও দুজন আহত হন। সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button